শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৬-০৮-২৯
বেসরকারি শিক্ষক কর্মচারীদের নবম পে-স্কেল এর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক সমিতি নেতৃবৃন্দ। গতকাল সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান । চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী সচিব মো: সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক কমিটির উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আবদুচ চাত্তার মজুমদার, আবদুল হাননান, সচিব কমল কান্তি ভৌমিক যুগ্মসচিব মো নজরুল ইসলাম, সাংগঠনিক সচিব মো আজিজুল করিম, মো আলমগীর, মো ইব্রাহিম, মো হারুন, অর্থ সচিব মুহাম্মদ মুজিবুর রহমান প্রচার সচিব আবদুল মাবুদ ,মো: জাহাঙ্গীর হোসেন, আইন বিষয়ক সচিব মো নাসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগরী সভাপতি মো: মাহফুজুল ইসলাম সচিব মো: নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা শাখা সচিব বাবু বিজয়ানন্দ বড়ুয়া,শিক্ষক নেতা এস এম আক্কাস উদ্দিন,মো নোমান শফি,মো: আমিনুল হক ও মোজাহেরুল ইসলাম প্রমুখ ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীভুত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের প্রতিস্রুতি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারী দের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্ট এর প্রাপ্য টাকা কিস্তিতে পরিশোধ না করে পূর্বের ন্যায় এক সাথে পরিশোধ করার জোর দাবি জানান।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ডারপাস নয় - সুপরিকল্পিত ফ্লাইওভার ব্রিজের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 'একটাই লক্ষ-হতে হবে দক্ষ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “অবিচল বিশ্বাসের ৫০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সকালে à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তখন তার বয়স সবেমাত্র ১২। পরিবারের সিদ্ধান্তে বিয়ের কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শৈশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited